Email :
bdbecma@gmail.com
Location :
7/8-3, BCC Road, Ifti Panaroma Marke-3(8th Floor),
Nawabpur, Thatari Bazar, Dhaka-1203.
 

Board Meting dated 30.03.2022

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরিচালনা পর্ষদের সভার নোটিশ

বরাবর,

সম্মানিত সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সকল পরিচালকবৃন্দ,

বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।

মোহতারাম,

‘আসসালামু আলাইকুম’

আপনাদের সদয় দৃষ্টি আকর্ষন পূর্বক জানাচ্ছি যে, আগামী ২৩শে মার্চ, ২০২২ইং রোজ বুধবার বেলা ১২.০০ ঘটিকায় সমিতির কার্যালয়ে ৫৩, পুরানা পল্টন, (বায়তুল আবেদ ভবন),

(৭ম তলা), রুম নং-৬০৩ ঢাকা-১০০০-এ পরিচালনা পর্ষদের (৯ম তম) সভাটি অনিবার্য কারণ বশত আগামী ৩০শে মার্চ, ২০২২ইং রোজ বুধবার বেলা ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

 

উক্ত সভায় আপনার সানুগ্রহ উপস্থিতি একান্তভাবে কাম্য।

 

ধন্যবাদান্তে,

  বিনয়াবনত,

 

 

সভার আলোচ্য সূচী নিম্নরূপঃ

 

১। পূর্ববর্তী পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরনী উপস্থাপন ও অনুমোদন।

২। ২৬/০২/২২ইং তারিখের জরুরী সভার কার্যবিবরনী উপস্থাপন ও অনুমোদন।

৩। গত ১০/০২/২০২২ইং তারিখের প্রীতি সম্মেলন-২২ এর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

৪। বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারক নং-২৬.০০.০০০০.১৫৭.৩৩.০১৯.১৫.(২)-৬০, তারিখঃ ০২.০৩.২০২২ইং-এর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

৫। এসোসিয়েশনের সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

৬। এফবিসিসিআই-এর দপ্তরের পত্র নং-এফবিসিসিআই/জিএডি/৪৭৭, তারিখঃ ২৮শে ফেব্রুয়ারী, ২০২২ এর বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

৭। এসোসিয়েশনের সম্মানিত সদস্যদের ২০২২ইং সালের বাৎসরিক চাঁদা পরিশোধের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ।

৮। নভেম্বর, ডিসেম্বর/২০২১ ও জানুয়ারী, ফেব্রুয়ারী/২২ইং মাসের হিসাব উপস্থাপন ও অনুমোদন। 

 ৯।বিবিধ।

 

 

 

 

(এ. বি. এম এরশাদ হোসেন)

সভাপতি

বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।

মোবাইল নম্বরঃ ০১৭২৯২৩৫০৪৭।

সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হলোঃ

০১। সম্মানিত সিনিয়র সহ-সভাপতি/ সহ-সভাপতি/সকল পরিচালকবৃন্দ/বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস্ ম্যানুফ্যাকচারার্স   

      এসোসিয়েশন।

০২। অফিসকপি।

 
A great city, whose image dwells in the memory of man, is the type of some great idea. Rome represents conquest; Faith hovers over the towers of Jerusalem; and Athens embodies the pre-eminent quality of the antique world, Art.
Contact Us

Contact Us

SEND MESSAGE

Our Projects